Kali Puja 2026 Bengali : কালী পূজা ২০২৬ সময়সূচী

২০২৬ সালে কবে পালিত হবে কালীপুজো ( Kali Puja 2026 Bengali ) এই বছর ৮ নভেম্বর, রবিবার দেশজুড়ে পালিত হবে দীপাবলি ও শ্যামাপুজো। কার্তিক অমাবস্যার তিথি শুরু হবে সকাল ১১টা ২৭ মিনিটে। জেনে নিন অমাবস্যা শেষ হওয়ার সময় এবং কালীপুজোর নিশীথ প্রহরের নির্ঘণ্ট।

Kali Puja 2026 Bengali : কালী পূজা ২০২৬ সময়সূচী

এই বছর ৮ নভেম্বর, , রবিবার দেশজুড়ে পালিত হবে দীপাবলি ও শ্যামাপুজো। ২০২৬ সালের ধানতেরাস থেকে শুরু করে কালীপূজার সঠিক সময়সূচী ও অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ নির্ঘণ্ট (পঞ্জিকা ১৪৩৩) নিচে দেওয়া হলো:

ধনতেরাস৬ নভেম্বর ২০২৬শুক্রবার সোনা-রুপো কিংবা নতুন বাসনপত্র কেনার জন্য বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত থাকছে শুভ সময়
ভূত চতুর্দশী৭ নভেম্বর ২০২৬শনিবারএদিন চৌদ্দ প্রদীপ বা চোদ্দো শাকের ঐতিহ্যবাহী রীতি প্রচালিত আছে। চৌদ্দ প্রদীপ বা যম প্রদীপ দান শুভ সময় সন্ধ্যে ৫ টা ৪৪ থেকে ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত।
অমাবস্যা মুহুর্ত শুরু৮ নভেম্বর ২০২৬ রবিবারসকাল ১১টা ২৭ মিনিটে
অমাবস্যা মুহুর্ত শেষ৯ নভেম্বর ২০২৬ সোমবার সকাল ১১:১৮ মিনিটে।
নিশীথ পূজার শুভ সময় রাত ১১:৪৫ মিনিট থেকে ৯ নভেম্বর রাত ১২:৪৫ মিনিট পর্যন্ত (মোট ১ ঘণ্টা)
অন্নকূট উৎসব১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
ভাইফোঁটা ১১ নভেম্বর ২০২৬ বুধবার এদিন ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উদযাপিত হবে ভাইফোঁটা।

কালী পূজার তাৎপর্য

প্রাচীন যুগ থেকেই ভারতে শক্তি উপাসনা প্রচলিত। পশ্চিমবঙ্গ ছাড়াও ওডিশা এবং অসমেও কার্তিক অমাবস্যায় মা কালীর পুজোর প্রচলন রয়েছে। শ‍্যামা মায়ের পূজা প্রতিটি বাঙ্গালীর কাছে অত্যন্ত জনপ্রিয় উৎসব। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়ে দীপান্বিতা কালীপুজো। এই কালীপুজো বিশেষ অমাবস্যা তিথি মেনে পালিত হয়।

অমাবস্যা তিথি যেদিন মধ্যরাত পর্যন্ত থাকে, সেই দিনেই কালীপুজো করা হয়ে থাকে। এপার বাংলার বাঙালিদের মধ্যে অনেকেই অনেকেই কার্তিক অমাবস্যায় বা দীপান্বিতা অমাবস্যার রাতে দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। অমাবস্যা তিথিতে পূজিতা এই লক্ষ্মীপুজোকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়ে থাকে।

অমাবস্যার রাতে দেবী লক্ষ্মী পূজার পাশাপাশি, মা কালী পূজারও সমান গুরুত্বপূর্ণ। দেবী কালীর পূজা ও উপাসনার মাধ্যমে ভক্তরা মায়ের আশীর্বাদ লাভ করেন এবং মা তাঁর ভক্তদের সমস্ত ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত করেন। এদিন কালী চালীসা পাঠ ও কালী অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন।

দেবী কালীর বিশেষ মন্ত্র

মা কালীর প্রার্থনা মন্ত্র –

‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’ 

মা কালীর প্রণাম মন্ত্র –

‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং  হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’ 

  • মা কালীর জপ মন্ত্র (১০৮ বার জপ করতে পারেন) – ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ‘ 
  • মা কালীকে পঞ্চফল প্রদানের মন্ত্র – ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।’
  • পুষ্প প্রদানের মন্ত্র – ‘এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’

আরও পড়ুন –

উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন। শ্রী মা কালী র কৃপায় আপনার সমস্ত মনোকামনা পূরণ হোক। আপনি যদি বিধি অনুযায়ী মা কালীর পূজা আরাধনা করেন, তাহলে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন.

আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন

Read More

Sharing Is Caring:

Leave a Comment