২০২৬ দূর্গাপূজা ( Durga Puja 2026 ) প্রাচীন পঞ্জিকা মতে এ বছর সপ্তমী পুজো দু’দিনের। শাস্ত্র অনুসারে, শুক্লপক্ষে যে তিথি সূর্যোদয়ের সময় থাকে সেই তিথি পালন করা হয়। এই রীতি মেনেই প্রাচীন পঞ্জিকা মতে এ বছর সপ্তমী পুজো দু’দিনের।

২০২৬ দূর্গাপূজার সময়সূচি । Durga Puja 2026 Date & Time
এই বছর ( Durga Puja 2026 ) অর্থাৎ ২০২৬ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ১০ অক্টোবর শনিবার । পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। পর দিন অর্থাৎ ১১ অক্টোবর রবিবার, দেবীপক্ষের প্রতিপদ। যারা শারদীয়া নবরাত্রি পালন করবেন তারা ওই দিন থেকেই পূজা শুরু করবেন। জেনে নিন ২০২৬ সালে মহালয়া থেকে ভাইফোঁটা তারিখ ও বার।
| মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা | ১০ অক্টোবর ২০২৬ | শনিবার |
| ষষ্ঠী | ১৬ অক্টোবর ২০২৬ | শুক্রবার |
| সপ্তমী | ১৭ অক্টোবর ২০২৬ | শনিবার |
| সপ্তমী | ১৮ অক্টোবর ২০২৬ | রবিবার |
| মহাঅষ্টমী | ১৯ অক্টোবর ২০২৬ | সোমবার |
| মহানবমী | ২০ অক্টোবর ২০২৬ | মঙ্গলবার |
| বিজয়া দশমী | ২১ অক্টোবর ২০২৬ | বুধবার |
| কোজাগরী লক্ষ্মীপুজো | ২৫ অক্টোবর ২০২৬ | রবিবার |
| কালীপুজো | ৮ নভেম্বর ২০২৬ | রবিবার |
| ভাইফোঁটা | ১৩ নভেম্বর ২০২৬ | বুধবার |
২০২৬ দূর্গা পূজা শুভ মুহূর্ত ও তিথি
সন ১৪৩৩ সালের কলকাতায় (পশ্চিমবঙ্গে), ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী, বেণীমাধব শীলের পঞ্জিকার মতানুসারে ( Durga Puja 2026 ) শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট :-
◆ ষষ্ঠী :- 16th October 2026 (Friday)
২৮শে আশ্বিন, (ভাঃ ২৪শে আশ্বিন), ইং ১৬ই অক্টোবর, শুক্রবার-সূর্য্যোদয় ঘ ৫।৩৮, সূর্যাস্ত ঘ ৫।৯, পূর্ব্বাহু ঘ ৯।২৮। ষষ্ঠী রাত্রি ঘ ৩।৪৭ পর্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। পূর্ব্বাহু মধ্য কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮।৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর যষ্ঠ্যাদি কল্পারম্ভও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
◆ সপ্তমী (দুইদিন) :- 17th & 18th October 2026 (Saturday & Sunday)
২৯শে আশ্বিন, (ভাঃ ২৫শে আশ্বিন), ইং ১৭ই অক্টোবর, শনিবার সূর্যোদয় ঘ ৫।৩৮, সূর্যাস্ত ঘ ৫৮, পূর্ব্বাহু ঘ ৯।২৮। সপ্তমী অহোরাত্র। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৪ গতে পূর্বাহ্ণ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। দেবীর ঘোটকে আগমন। ফল- ছত্রভঙ্গ।
৩০শে আশ্বিন, (ভাঃ ২৬শে আশ্বিন), ইং ১৮ই অক্টোবর, রবিবার-সূর্যোদয় ঘ ৫১৩৯, সূর্যাস্ত ঘ ৫।৭, পূর্বাহ্ণ ঘ ৯।২৮। সপ্তমী প্রাতঃ ঘ ৫।৫৩ পর্যন্ত। প্রাতঃ ঘ ৫৫৩ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লা সপ্তমীবিহিত অধিক পূজা প্রশস্তা। রাত্রি ঘ ১০।৫৯
গতে ১১।৪৭ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।
◆ মহাষ্টমী :- 19th October 2026 (Monday)
১লা কার্ত্তিক, (ভাঃ ২৭শে আশ্বিন), ইং ১৯শে অক্টোবর, সোমবার সূর্য্যোদয় ঘ ৫।৩৯, সূর্যাস্ত ঘ ৫।৬, পূর্বাহ্ণ ঘ ৯। ২৮। মহাষ্টমী দিবা ঘ ৭৫০ পর্য্যন্ত। দিবা ঘ ৭।৫০ মধ্যে কিন্তু সন্ধিপূজানুরোধে দিবা ঘ ৭। ২৬ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭ ।৫ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। বীরাষ্টমীর ও মহাষ্টমীর ব্রতোপবাস (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)
◆ সন্ধিপুজা
দিবা ঘ ৭।২৬ গতে ৮।১৪ মধ্যে সন্ধিপূজা।
দিবা ঘ ৭।২৬ গতে সন্ধিপূজারস্ত। দিবা ঘ ৭।৫০ গতে বলিদান। দিবা ঘ ৮।১৪ মধ্যে সন্ধিপুজা সমাপন।
◆ মহানবমী :- 20th October 2026 (Tuesday)
২রা কার্ত্তিক, (ভাঃ ২৮শে আশ্বিন), ইং ২০শে অক্টোবর, মঙ্গলবার সূর্য্যোদয় ঘ ৫০৪০, সূর্যাস্ত ঘ ৫৫, পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহানবমী দিবা ঘ ৯।৩১ পর্য্যন্ত। পূর্ব্বাহ মধ্যে (কিন্তু বারবেলানরোধে দিবা ঘ ৭।৫ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩১ গতে পূর্ব্বাহ মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিববকাশে ন বহু সম্মতঃ)।
পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীর ও মহাষ্টমীর ব্রতের পারণ।
বিজয়াদশমী :- 21st October 2026 (Wednesday )
৩রা কার্তিক, (ভাঃ ২৯শে আশ্বিন), ইং ২১শে অক্টোবর, বুধবার, সূর্য্যোদয় ঘ ৪|৪০, সুর্যাস্ত ঘ ৫।৪. পূর্বাহ্ণ ঘ ৯।২৮। দশমী দিবা ঘ ১০।৪৭ পর্য্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও রিপাশে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ. ৮।৩১ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শর্মীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ২সই সম্মাতঃ)। দেবীর নৌকায় গমন। ফল-শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। কুলাচারানুসারে বিসর্জানান্তে অপরাজিতা পুজা। বিজয়াদশমীকৃত্য।
২০২৬ সালে মা দূর্গার আগমন ও গমন কিসে
এই বছর ( Durga Puja 2026 ) অর্থাৎ ২০২৬ সালে দেবীর আগমন ঘটকে, ফল ছত্রভঙ্গ বা ধ্বংসের ইঙ্গিত। ২০২৬ সালে দেবীর গমন নৌকায়। যা শস্যশ্যামলা বসুন্ধরার ইঙ্গিত দেয়।
- আরো পড়ুন – মা দুর্গার ৩২ নাম
- দূর্গা অষ্টোত্তর শতনাম PDF
- দূর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র PDF
- দূর্গা চালিসা বাংলায়
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। মা দুর্গার কৃপায় আপনার জীবন সমৃদ্ধময় হোক। মা দুর্গার পূজা আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়, আপনার সকল ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।
আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- Durga Puja 2026 Date & Time । ২০২৬ দূর্গাপূজার সময় সূচি
- Radha 108 Names In Hindi | राधा अष्टोत्तर शतनामावली
- Radha Ashtakam Lyrics in Hindi PDF | श्री राधा अष्टकम
- Radha Ashtami 2026 In Hindi | राधा अष्टमी तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Radha Ashtami 2026 In Bengali । রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- Ganesh Chaturthi 2026 In Marathi | गणेश चतुर्थी मराठी – शुभ क्षण, उपासनेची पद्धत, विसर्जन
- Ganesh Chaturthi 2026 : तिथि, शुभ मुहूर्त, पूजा विधि, विसर्जन | गणेश चतुर्थी 2026
- Ganesh Chaturthi 2026 : তারিখ, শুভ মুহূর্ত, পূজা বিধি, বিসর্জন – গনেশ চতুর্থী ২০২৬
- Krishna Janmashtami 2026 Hindi | कृष्ण जन्माष्टमी महत्व, तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Krishna Janmashtami 2026 In Bengali | কৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬
- राखी पूर्णिमा 2026 | Raksha Bandhan 2026 In Hindi
- রাখি পূর্ণিমা ২০২৬ । Raksha Bandhan 2026 Muhurat Time In Bengali











