Vishwakarma Puja 2026 Date | ২০২৬ বিশ্বকর্মা পুজো কবে – বিশ্বকর্মা পূজা বিধি ও পুষ্পাঞ্জলি মন্ত্র

২০২৬ বিশ্বকর্মা পুজো ( Vishwakarma Puja 2026 Date ) প্রতি বছর ১৭ সেপ্টেম্বর নির্ধারিত দিনে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। কিন্তু এই বছর ২০২৬ বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর শুক্রবার । জেনে নিন বিশ্বকর্মা পূজার সময় ও নির্ঘন্ট, পূজা বিধি, পূজা মন্ত্র।

Vishwakarma Puja 2026 Date  ২০২৬  বিশ্বকর্মা পুজো
Vishwakarma Puja 2026 Date ২০২৬ বিশ্বকর্মা পুজো

বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন ওয়ার্কশপে ও বিশ্বকর্মা পূজা করা হয়ে থাকে। শুধু তাই নয় কর্মে সফলতা, ব্যবসা -বাণিজ্য সফলতার জন্য বিভিন্ন যন্ত্রপাতি , বড় বড় মেশিন এবং কর্মস্থলে পুজো করা হয়ে থাকে।
অনেক আবার নিজেদের বাহনেরও পুজো দিয়ে থাকেন যাতে দুর্ঘটনা না ঘটে সেই কামনায়। এদিন ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে, একসঙ্গে সবাই ঘুড়ি ওড়ানো, খাওয়া-দাওয়া, আনন্দ উৎসবে মেতে ওঠেন। জেনে নিন বিশ্বকর্মা পুজোর সময় ও নির্ঘন্ট – Vishwakarma Puja 2026 Date in Bengali

২০২৬ বিশ্বকর্মা পুজো কবে । Vishwakarma Puja 2026 Date

প্রতি বছর ১৭ সেপ্টেম্বর নির্ধারিত দিনে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। কিন্তু এই বছর (2026 Vishwakarma Puja) ২০২৬ বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর শুক্রবার ।

শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো সময় ও নির্ঘন্ট

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, অমৃতযোগ – সকাল ৭টা ৩ মিনিট ৩০ সেকেন্ডে মধ্যে, পুনরায় ৭টা ৫২ মিনিট ৮ সেকেন্ড গতে ১০টা ১৮ মিনিটের মধ্যে, পুনরায় দুপুর ১২টা ৪৩ মিনিট ৬ সেকেন্ড গতে ২টো ২১ মিনিট ৬ সেকেন্ডের মধ্যে, পুনরায় ৩টে ৫৯ মিনিট ১৪ সেকেন্ড গতে ৫টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে, পুনরায় সন্ধ্যা ৭টা ১০ মিনিট ১৪ সেকেন্ড গতে ৮টা ৪৭ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত।
মাহেন্দ্রযোগ- রাত ১০টা ২২ মিনিট ৫২ সেকেন্ড গতে ১১টা ৫ মিনিট ১৪ সেকেন্ডের মধ্যে, পুনরায় রাত ৩টে ৫১ মিনিট ৩০ সেকেন্ড গতে ৫টা ২৬ মিনিট ২৮ সেকেন্ড পর্যন্ত।

বিশ্বকর্মা পূজা বিধি । Vishwakarma Puja 2026 Date

  • বিশ্বকর্মার পূজা করার জন্য পূজার স্থান পরিষ্কার করে নিতে হবে।
  • গঙ্গাজল দিয়ে পূজা স্থান পবিত্র করে নিন
  • পুজো স্থানে আলপনা আঁকতে হবে।
  • একটি চৌকির উপর হলুদ কাপড় বিছিয়ে তার উপরে স্বস্তিক চিহ্ন করে নিতে হবে।
  • এর উপর ভগবান বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে নিতে হবে।
  • তারপর ফুল, বেলপাতা, নৈবেদ্য ইত্যাদি উপকরণ সাজিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা আরম্ভ করতে হবে।
  • এরপর হোম যজ্ঞ করে নিতে হবে।
  • আরতী করতে হবে।
  • তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পূজা সম্পন্ন করতে হবে।
  • পূজার প্রসাদ বিতরণ।

বিশ্বকর্মা পূজা মন্ত্র । Vishwakarma Puja 2026 Date

বিশ্বকর্মার ধ্যান মন্ত্র 
ওঁ বিশ্বকর্মন্ মহাভাগ সুচিত্রকর্মকারক্। বিশ্বকৃৎ বিশ্বধৃক্ ত্বঞ্চ রসনামানদণ্ডধৃক্।

বিশ্বকর্মার প্রনাম মন্ত্র
দেবশিল্পি মহাভাগ দেবানাং কার্য্যসাধক । বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টপ্রদয়ক।

বিশ্বকর্মার পুষ্পাঞ্জলি মন্ত্র
দেবশিল্পী মহাভাগ দেবণাং
বিধিবৎ কল্যাণং কুরু যে সদা
আয়ুৰ্যশঃ বলং দেহি
শিল্পে দেহি শুভাং মতি
ধনং দেহি,যশো দেহি
বিশ্বকৰ্মণ প্রসীদ মে
শিল্পচার্য্যং নমস্তুভ্যং
নানালঙ্কার ভূষিতম্
মম বিঘ্নবিনাশায় কল্যাণং
কুরু যে সদা
এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি
ওম বিশ্বকর্ণে নমঃ

বিশ্বকর্মা পুজোর দিন যে বিষয়গুলি ধ্যান রাখ উচিত

  • এই দিনে আপনার বাড়িতে বা কর্মস্থলে কোনও পুরানো হাতিয়ারের অপব্যবহার করা উচিত নয়।
  • কারখানা বা মেশিন সংক্রান্ত কর্মস্থলে বিশ্বকর্মা পূজার দিন মেশিন ব্যবহার করবেন না।
  • বিশ্বকর্মা পূজার দিন যানবাহন পরিষ্কার করা উচিত নয়। পূজার আগের দিন পরিষ্কার করে নিতে হবে।
  • বিশ্বকর্মা পুজোর দিন আমিষ জাতীয় খাবার খাওয়া ও নেশা করা উচিত নয়।

এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment