Krishna Janmashtami 2026 In Bengali | কৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬

৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে – Krishna Janmashtami 2026 In Bengali । অষ্টমী তিথির মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল। তাই প্রতি বছর ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। তবে ২০২৬ সালের কৃষ্ণ জন্মাষ্টমী বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কেন ? চলুন জেনে নেওয়া যাক কৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬ শুভ সময়, পূজা বিধি আর কখন করবেন কৃষ্ণপুজো !!

কেন বিশেষ তাৎপর্যপূর্ণ ২০২৬-এর কৃষ্ণ জন্মাষ্টমী?Krishna Janmashtami 2026 In Bengali

এই বছর অর্থাৎ ২০২৬ সালে কৃষ্ণ জন্মাষ্টমীতে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে। এমন সংযোগ প্রায় ১৫ বছর পর দেখা যাবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই বিশেষ সংযোগেই হয়েছিল। সেই কারণে ২০২৬ সালের কৃষ্ণ জন্মাষ্টমী বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালিত হবে ।

২০২৬ কৃষ্ণ জন্মাষ্টমী কবে?Krishna Janmashtami 2026

অষ্টমী তিথি শুরু – ৪ সেপ্টেম্বর, ২০২৬ – রাত ২টো বেজে ২৫ মিনিট থেকে

অষ্টমী তিথি শেষ – ৫ সেপ্টেম্বর, ২০২৬ – রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত

উদয়া তিথি ও ধার্মিক পরম্পরা অনুসারে, মথুরা-বৃন্দাবন সহ দেশের বিভিন্ন জায়গায় ৪ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে।

২০২৬ কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ সময়Krishna Janmashtami 2026

ভগবান শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল নিশীথকাল।

পঞ্জিকা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর রাত প্রায় ১১টা ৫৭ মিনিট থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত নিশীথ পুজোর সময় থাকবে। এই সময় কৃষ্ণ অভিষেক এবং আরতি করা হয়।

কৃষ্ণ জন্মাষ্টমী পূজা পদ্ধতি

হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এই দিনে ভক্তরা উপবাস করে মহা আড়ম্বর সহকারে ভগবান শ্রী কৃষ্ণের পূজা করে। বাড়িতেও বাল গোপালের পুজো করা হয়। জেনে নিন জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণের পূজা পদ্ধতি।

  • সকালে স্নান করার পর পরিষ্কার কাপড় পরিধান করুন।
  • পূজার স্থান ও ঘর সুন্দর করে সাজান।
  • ভগবান শ্রী কৃষ্ণকে শুভ তিথিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে।
  • ভগবান শ্রী কৃষ্ণকে নতুন কাপড়, ফুল, ময়ূরের পালক, মুকুট, মালা ইত্যাদি দিয়ে শৃঙ্গার করুন।
  • সুগন্ধি ধূপ, প্রদীপ জ্বালিয়ে নিন।
  • বাড়িতে তৈরি ক্ষীর, মাখন, দই, তাল এর বড়া, তাল এর ক্ষীর ভোগ হিসাবে নিবেদন করুন।
  • এই দিনে কৃষ্ণ অষ্টোত্তর শতনাম জপ, কৃষ্ণ চালিসা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হন।
  • সারাদিন হরে কৃষ্ণ হরে রাম জপ করুন।
  • পূজা শেষে আরতি করুন।
  • প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন।
আরো পড়ুন

উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। ভগবান শ্রী কৃষ্ণের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হোক। বিধিবিধান অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে আপনার সমস্ত মনোকামনা পূরণ হয় , শ্রীকৃষ্ণের কৃপায় আপনি প্রতিটি কাজে সাফল্য লাভ করেন। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন।

এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে

আরো পড়ুন

Sharing Is Caring:

Leave a Comment