কার্তিক পুজার শুভ মুহূর্ত কখন (2023 Kartik Puja Date Bengali ) কার্তিক পুজো তাৎপর্য । বাড়িতে কার্তিক পুজো করার আগে জেনে নিন কার্তিক পুজোর তিথি ও সময়।

২০২৩ কার্তিক পুজো কবে । 2023 Kartik Puja Date Bengali
২০২৩ কার্তিক পুজো 17 নভেম্বর 2023, শুক্রবার।
| নবমী মুহুর্ত শুরু | 17 নভেম্বর 2023 | শুক্রবার | সকাল 4:33 মিনিট |
| নবমী মুহুর্ত শেষ | 18 নভেম্বর 2023 | শনিবার | সকাল 6:00 টা |
কার্তিক পূজার তাৎপর্য
মহা শক্তিশালী তারকাসুর এর অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তাকে নিধন করা কোনো দেবতাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিলো না। ঠিক সেইসময় ভগবান কার্তিক দৈববলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী হয়ে তারকাসুর বধ করেন এবং দেবকুলে তিনি হলেন দেব সেনাপতি। পুরাণ অনুসারে ব্রহ্মার বরে মহা শক্তিশালী তারকাসুর কে বধ করার জন্যই নাকি পরাক্রমশালী যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল। এই কারণে কার্তিক পূজা করা হয়।
কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী, যিনি ভগবান ব্রহ্মা এবং সাবিত্রির কন্যা। তাই হয়তো সন্তান লাভের আশায় বাংলায় কার্তিক পূজা করা হয়। যেহেতু ভগবান কার্তিক অপশক্তির বিরুদ্ধে অন্যতম যোদ্ধা হিসাবে লড়াই করেন, তাই অনেকে সমাজ থেকে অপশক্তি নিধন করার জন্য কার্তিক পুজো করে থাকেন।
কার্তিকেয় বা কার্তিক প্রায় সকল হিন্দু গৃহে পূজনীয়, কার্তিককে বলা হয় যুদ্ধের দেবতা, বাহুন ময়ূর ও হস্তে তীর -ধনুক ধারী, যিনি দেবসেনাপতি, যিনি মহাদেব ও পার্বতীর পুত্র, সুব্রহ্মণ্য, অম্বিকেয়, কৃত্তিকাসুত, স্কন্দ, মুরুগন, কুমার, দেব সেনাপতি, গৌরী সুত, শক্তিপানী, ষড়ানন (কার্তিকের নাকি ছয় মাথা) ইত্যাদি নামে যিনি পরিচিত। যিনি সাধারণত বাংলায় চিরকুমার নামেই পরিচিত। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ দুর্গা পুজোর কিছু সময় পরেই হয় কার্তিক পুজো।
কার্তিক পূজা সংক্রান্ত গ্রাম বাংলার একটি বিশেষ রীতি রয়েছে, নববিবাহিত বা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক পুজো করা হয় তাহলে কার্তিকের মতো ফুটফুটে সন্তানপ্রাপ্তি হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই নিঃসন্তান দম্পতি বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর রেখে আসেন, যাতে তারা কার্তিক পুজো করেন এবং তাদের সন্তান প্রাপ্তি হয় সেই আশায়।
আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- Shardiya Navratri 2026 In Hindi | २०२6 शारदीय नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त, कलर
- ২০২৬ মহালয়া: Mahalaya 2026 Date and Time In Bengali
- Ganesh Ashtakam Lyrics in Bengali । গনেশ অষ্টকম্
- Vishwakarma Puja 2026 Date | ২০২৬ বিশ্বকর্মা পুজো কবে – বিশ্বকর্মা পূজা বিধি ও পুষ্পাঞ্জলি মন্ত্র
- Ganesh Chaturthi 2026 in English: Date, Auspicious Time, Worship Rituals, Immersion
- Durga Puja 2026 Date & Time । ২০২৬ দূর্গাপূজার সময় সূচি
- Radha 108 Names In Hindi | राधा अष्टोत्तर शतनामावली
- Radha Ashtakam Lyrics in Hindi PDF | श्री राधा अष्टकम
- Radha Ashtami 2026 In Hindi | राधा अष्टमी तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Radha Ashtami 2026 In Bengali । রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- Ganesh Chaturthi 2026 In Marathi | गणेश चतुर्थी मराठी – शुभ क्षण, उपासनेची पद्धत, विसर्जन
- Ganesh Chaturthi 2026 : तिथि, शुभ मुहूर्त, पूजा विधि, विसर्जन | गणेश चतुर्थी 2026











