খণ্ডন-ভব-বন্ধন (Belur Math Sandhya Arati Lyrics In Bengali) শ্রীরামকৃষ্ণ-আরাত্রিক ভজন হলো স্বামী বিবেকানন্দের লেখা একটি বাংলা গান। এই গানটি ঊনবিংশ শতাব্দীর হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের উদ্দেশ্যে রচিত। গানটির রচনাকাল ১৮৯৮ খ্রিষ্টাব্দ। এটি মিশ্রকল্যাণ রাগ ও তালফেরতায় (চৌতাল, তিনতাল ও একতাল) রচিত একটি ভক্তিগীতি

Belur Math Sandhya Arati Lyrics In Bengali
রামকৃষ্ণ মিশনের প্রার্থনা সঙ্গীত খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়। নিরঞ্জন নর-রূপ-ধর নির্গুণ গুণময়॥ মোচন অঘদূষণ জগভূষণ চিদ্ঘনকায়। জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণেমোহ জায়॥ ভাস্বর ভাব-সাগর চির-উন্মদ প্রেম-পাথার। ভক্তার্জন-যুগল চরণ তারণ-ভব-পার॥ জৃম্ভিত-যুগ-ঈশ্বর জগদীশ্বর যোগসহায়। নিরোধন সমাহিতমন নিরখি তব কৃপায়॥ ভঞ্জন-দুঃখগঞ্জন করুণাঘন কর্ম-কঠোর। প্রাণার্পণ জগত-তারণ কৃন্তন-কলিডোর॥ বঞ্চন-কামকাঞ্চন অতিনিন্দিত-ইন্দ্রিয়রাগ। ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ॥ নির্ভয় গতসংশয় দৃঢ়নিশ্চয়-মানসবান। নিষ্কারণ-ভকত-শরণ ত্যজি জাতি-কুল-মান॥ সম্পদ তব শ্রীপদ ভব-গোষ্পদ-বারি যথায়। প্রেমার্পণ সমদরশন জগজন-দুঃখ জায়॥ নমো নমো প্রভু বাক্য-মনাতীত মনোবচনৈকাধার। জ্যোতির জ্যোতি উজল-হৃদিকন্দর তুমি তম-ভঞ্জন হার॥ ধে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ গাহিছে ছন্দ ভকতবৃন্দ আরতি তোমার॥ জয় জয় আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার॥ খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়॥ জয় শ্রীগুরুমহারাজ জী কি জয়॥
খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায় Lyrics In Bengali PDF [FREE Download ]
এরকমই আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- ২০২৬ মহালয়া: Mahalaya 2026 Date and Time In Bengali
- Ganesh Ashtakam Lyrics in Bengali । গনেশ অষ্টকম্
- Vishwakarma Puja 2026 Date | ২০২৬ বিশ্বকর্মা পুজো কবে – বিশ্বকর্মা পূজা বিধি ও পুষ্পাঞ্জলি মন্ত্র
- Ganesh Chaturthi 2026 in English: Date, Auspicious Time, Worship Rituals, Immersion
- Durga Puja 2026 Date & Time । ২০২৬ দূর্গাপূজার সময় সূচি
- Radha 108 Names In Hindi | राधा अष्टोत्तर शतनामावली
- Radha Ashtakam Lyrics in Hindi PDF | श्री राधा अष्टकम
- Radha Ashtami 2026 In Hindi | राधा अष्टमी तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Radha Ashtami 2026 In Bengali । রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- Ganesh Chaturthi 2026 In Marathi | गणेश चतुर्थी मराठी – शुभ क्षण, उपासनेची पद्धत, विसर्जन
- Ganesh Chaturthi 2026 : तिथि, शुभ मुहूर्त, पूजा विधि, विसर्जन | गणेश चतुर्थी 2026
- Ganesh Chaturthi 2026 : তারিখ, শুভ মুহূর্ত, পূজা বিধি, বিসর্জন – গনেশ চতুর্থী ২০২৬











