দুর্গা পূজার নির্ঘন্ট ২০২৩ (Durga Puja 2023) পঞ্জিকা অনুযায়ী এ বছর ইংরেজি ২০২৩ এবং বাংলা ১৪৩০ সনে, দেবী দুর্গার আগমন এবং গমন উভয়ই ঘোটকে অর্থাৎ ঘোড়ায়, যার অর্থ হলো ছত্রভঙ্গ। চলুন জেনে নেওয়া যাক দুর্গা পূজার নির্ঘন্ট এবং দুর্গার ৩২ নাম ( 32 names of durga in bengali )।

২০২৩ দূর্গা পূজা ক্যালেন্ডার
| ১৪ অক্টোবর ২০২৩ | শনিবার | মহালয়া |
| ২০ অক্টোবর ২০২৩ | শুক্রবার | ষষ্ঠী |
| ২১ অক্টোবর ২০২৩ | শনিবার | সপ্তমী |
| ২২ অক্টোবর ২০২৩ | রবিবার | মহাষ্টমী |
| ২৩ অক্টোবর ২০২৩ | সোমবার | নবমী |
| ২৪ অক্টোবর ২০২৩ | মঙ্গলবার | দশমী |
Durga Puja 2023 | দুর্গা পূজার নির্ঘন্ট
মহালয়া – ১৪ অক্টোবর ২০২৩, শনিবার
প্রতিটি বাঙালির কাছে এক আবেগ অনুভূতি হল মহালয়া । ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর।
ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা।
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনবার্তা।
মহিষাসুর মর্দিনী শুনে শিহরিত হয় মন, একই সঙ্গে মন আনন্দে ভরে ওঠে। কাশফুলের দোলনায় মন পাড়ি দেয় দেবী দুর্গার কাছে। শুরু হয় দেবী বন্দনার সূচনা।
ষষ্ঠী – ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার
ষষ্ঠী মানেই দেবীর বোধন। অকাল বোধনে দেবীকে আহ্বান করা হয়। মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে বিরাজ করার জন্য অধিবাস ও আমন্ত্রন।
সপ্তমী – ২১ অক্টোবর ২০২৩, শনিবার
ক্ষেত্রবিশেষে কুলাচার অনুসারে সপ্তম্যাদি কল্পারম্ভ পূজা, নবপত্রিকা স্নান, প্রবেশ ও স্থাপন, সপ্তমীবিহীত পূজা।
মহাষ্টমী – ২২ অক্টোবর, রবিবার
সকালে মায়ের অষ্টমী পূজা ও অঞ্জলী। সনাতনী বাঙ্গালি এই দিনেদেবী দুর্গার চরণে ফুল বেলপত্র দিয়ে ভক্তিভরে অষ্টমীর অঞ্জলী দিয়ে থাকে।
কুমারি পূজাঃ
সনাতন শাস্ত্র অনুযায়ী নারীকে সম্মান ও শ্রদ্ধার আসনে বসাতে এবং দেবীর কুমারী রূপের আরাধনা করতেই এই পূজার বিধান দেওয়া হয়েছে। মনের অন্তরের পশুত্ত্বকে সংযত রেখে নারীকে সম্মান জানানোই কুমারী পূজার প্রধান ও মূল লক্ষ্য। মহাষ্টমীর দিনে অনেক জায়গায় কুমারী পূজা প্রচলন দেখা যায়।
সন্ধি পূজাঃ
মহাষ্টমী ও মহানবমী সন্ধিক্ষণে হয়ে থাকে দেবী দুর্গার সন্ধি পূজা, এই পূজায় ১০৮ পদ্ম ও ১০৮ টি প্রদীপ প্রজ্বলিত করা হয়ে থাকে দেবী দুর্গার সামনে।
নবমী – ২৩ অক্টোবর ২০২৩, সোমবার
শাস্ত্র মতে, মহানবমীতেই দেবী বন্দনার সমাপ্তি। তাই আপামোর বাঙালি একরাশ বেদনা নিয়ে মায়ের কাছে সুখ-শান্তি, সৌভাগ্য প্রার্থনা করেন এবং পরের বছর আগমনের জন্য আমন্ত্রণ জানান। এদিন যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮ টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞ করা হয়।
বিজয়া দশমী – ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
মায়ের বিদায় বেলা অর্থাৎ দর্পন বিসর্জন। দেবী ফিরে চলেন কৈলাশে। এদিন বাঙালি মহিলারা সিঁদুর খেলা ও মাকে পান সিঁদুর মিষ্টি দিয়ে বরণ করার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন করা হয়।
- আরো পড়ুন – 2023 সালের দূর্গা পূজার সময় সূচি
- Mahalaya 2023 Date and Time – মহালয়ায় এ বার বিরল যোগ জেনে নিন সব তথ্য
- Durga Puja 2023 | দুর্গা পূজার নির্ঘন্ট ২০২৩ । দুর্গার ৩২ নাম
- দূর্গা অষ্টোত্তর শতনাম PDF
- দূর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র PDF
- 2024 সালের দূর্গা পূজার সময় সূচি

32 Names Of Durga In Bengali। দুর্গার ৩২ নাম
দেবী দুর্গার ৩২ নামের রহস্য লুকিয়ে আছে এই কাহিনীর মধ্যে। অসুর বধ করার পর ব্রহ্মাদি দেবতাগণ পুষ্প সহ অন্যান্য উপাচারে দেবী দুর্গার পূজা করেন এবং সেই পূজায় সন্তুষ্ট হয়ে মা দুর্গা দেবতাদের উদ্দেশ্যে বলেন- তাঁদের অভীষ্ট বর প্রার্থনা করার জন্য। মা দুর্গার এই কথা শুনে দেবতারা বলেন- তাঁদের চাইবার মতন আর কিছু নাই কারন দেবী অসুর বিনাশ করে দেবতাদের রক্ষা করেছেন, তবে এই জগতকে রক্ষা করার উদ্দেশ্যে দেবী দূর্গা অতি শীঘ্র প্রসন্ন হবেন কি উপায়ে!
দেবী জানান তাঁর ৩২ নামমালা জপ করলে সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। এই স্তুতি এতটাই শক্তিশালী যে ভক্তের সমস্ত বিপদ-আপদ দূর হবে নিমেষে। এই বলে দেবী তাঁর ৩২ নামমালা উচ্চারণ করেন। আসুন জেনে নিই দুর্গার ৩২ নাম
দুর্গার ৩২ নাম | 32 names of durga in bengali
দেবী দুর্গার ৩২ নাম ১. দুর্গা ২. দুর্গার্তিশমনী ৩. দুর্গাপদ্ধিনিবারিণী ৪. দুর্গমচ্ছেদিনী ৫. দুর্গসাধিনী ৬. দুর্গনাশিনী ৭. দুর্গতােদ্ধারিণী ৮. দুর্গনিহন্ত্রী ৯. দুর্গমাপহা ১০. দুর্গমজ্ঞানদা ১১. দুর্গদৈত্যলােকদবানলা ১২. দুর্গমা ১৩. দুর্গমালােকা ১৪. দুর্গমাত্মস্বরূপিণী ১৫. দুর্গমার্গদা ১৬. দুর্গমবিদ্যা ১৭. দুর্গমাশ্রিতা ১৮. দুর্গমজ্ঞানসংস্থানা ১৯. দুর্গমধ্যানভাসিনী ২০. দুর্গমােহা ২১. দুর্গমগা ২২. দুর্গমার্থস্বরূপিণী ২৩. দুর্গমাসুরসংহন্ত্রী ২৪. দুর্গমায়ুধধারিণী ২৫. দুর্গমাঙ্গী ২৬. দুর্গমতা ২৭. দুর্গম্যা ২৮. দুর্গমেশ্বরী ২৯. দুর্গভীমা ৩০. দুর্গভামা ৩১. দুর্গভা ৩২. দুর্গদারিণী
- আরো পড়ুন – 2023 সালের দূর্গা পূজার সময় সূচি
- Mahalaya 2023 Date and Time – মহালয়ায় এ বার বিরল যোগ জেনে নিন সব তথ্য
- Durga Puja 2023 | দুর্গা পূজার নির্ঘন্ট ২০২৩ । দুর্গার ৩২ নাম
- দূর্গা অষ্টোত্তর শতনাম PDF
- দূর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র PDF
উপসংহার – আশা করি আজকের পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। মা দুর্গার কৃপায় আপনার জীবন সমৃদ্ধময় হোক। মা দুর্গার পূজা আরাধনা করলে আপনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হয়, আপনার সকল ইচ্ছা পূরণ হয়। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।
এরকমই আরো ধর্মীয় তথ্য জানতে নিচে ক্লিক করুন
Read More
- Shivratri 2026 Bengali Date | 2026 মহাশিবরাত্রি | মহাশিবরাত্রি ব্রত কথা
- Mahashivratri Date 2026 | 2026 महा शिवरात्रि | महाशिवरात्रि व्रत कथा
- 2026 Indian Festivals list
- Saraswati Puja 2026 Date In English
- Panchmukhi Hanuman Chalisa Lyrics In Hindi | पंचमुखी हनुमान चालीसा
- Saraswati Puja 2026 Date | 2026 সরস্বতী পূজা | সরস্বতী পূজা পদ্ধতি PDF
- Navratri 2025 In Hindi | २०२5 शारदीय नवरात्रि पूजा की तारीख और शुभ मुहूर्त, कलर
- kojagari Laxmi Puja 2025
- kojagari Laxmi Puja 2025 Bengali। কোজাগরী লক্ষ্মী পূজা কবে – লক্ষ্মী পূজা পদ্ধতি
- Durga puja 2025 Date and Time – 2025 সালের দূর্গাপূজার সময় সূচি
- Which Rudraksha Is Best In Bengali | জেনে নিন কোন রুদ্রাক্ষ কিনবেন
- জয় গনেশ জয় গনেশ lyrics বাংলা | Jaidev Jaidev Lyrics In Bengali










