রাখি পূর্ণিমা ২০২৬ শুভ সময় কখন। Raksha Bandhan 2026 – রাখি বাঁধার শুভ সময় কখন – ২৮ অগস্ট ২০২৬ – রাখিবন্ধনের দিন সকাল ৬ :০৫ মিনিট থেকে ৯:৪৮ মিনিট পর্যন্ত সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ের মধ্যে ভাইয়ের হাতে রাখি পরানো যেতে পারে।
এছাড়াও ২৭ অগস্ট ২০২৬ দুপুর ১২:০৫ মিনিট থেকে ১২:২০ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তেও রাখি বাঁধা যেতে পারে। তবে এ দিন সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাহুকাল থাকবে। তাই এই সময়টি এড়িয়ে চলাই ভালো।

রাখি বন্ধন উৎসব ( Rakhi Purnima 2026 ) মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে আরো সুদৃঢ় করার উৎসব। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। এদিন ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বেঁধে দেন বোনেরা আর বোনেদেরও সম্মান রক্ষার সংকল্প করেন ভাইয়েরা। এই বছর অর্থাৎ ২০২৬ সালে রাখিবন্ধন উৎসব পালিত হবে ২৮ অগস্ট, শুক্রবার। চলুন জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসব এর পূর্ণিমা তিথি শুরু ও শেষ কখন.
রাখি পূর্ণিমা ২০২৬ পূর্ণিমা তিথি । Raksha Bandhan 2026 Muhurat Time
| পূর্ণিমা তিথি শুরু | ২৭ অগস্ট ২০২৬ | বৃহস্পতিবার | সকাল ৯:০৯ মিনিটে |
| পূর্ণিমা তিথি শেষ | ২৮ অগস্ট ২০২৬ | শুক্রবার | সকাল ৯: ৪৭ মিনিটে |
ভাইয়ের হাতে রাখি বাঁধার নিয়ম ও বিধি
রাখিবন্ধনের দিন সঠিক নিয়ম মেনে ভাইয়ের হাতে রাখি বাঁধলে গ্রহের শুভ প্রভাব বজায় থাকে। চলুন জেনে নেওয়া যাক ভাইয়ের হাতে রাখি বাঁধার নিয়ম ও বিধি:
১. প্রথমেই একটি কাঁসা বা পিতলের থালায় রাখি, ঘি এর প্রদীপ, অখণ্ড চাল, সাদা ও লাল চন্দন, মিষ্টি দিয়ে সাজিয়ে নিন।
২. এরপর পূর্ব বা উত্তর দিকে মুখ থাকবে এমন ভাবে ভাইকে আসনে বসতে দিতে হবে আর পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ থাকবে এমনভাবে আসনে বোনকে বসতে হবে।
৩. এবার ভাইয়ের কপালে সাদা ও লাল চন্দনের তিলক লাগান এবং তার ওপর সামান্য অখন্ড চাল লাগিয়ে দিন।
৪. এরপর ভাইয়ের ডান হাতের কব্জিতে শুভ কামনা করে রাখি বাঁধুন।
৫. সবশেষে ঘি এর প্রদীপ দিয়ে ভাইয়ের আরতি করুন এবং মিষ্টি মুখ মিষ্টি করান।
এইরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- ২০২৬ মহালয়া: Mahalaya 2026 Date and Time In Bengali
- Ganesh Ashtakam Lyrics in Bengali । গনেশ অষ্টকম্
- Vishwakarma Puja 2026 Date | ২০২৬ বিশ্বকর্মা পুজো কবে – বিশ্বকর্মা পূজা বিধি ও পুষ্পাঞ্জলি মন্ত্র
- Ganesh Chaturthi 2026 in English: Date, Auspicious Time, Worship Rituals, Immersion
- Durga Puja 2026 Date & Time । ২০২৬ দূর্গাপূজার সময় সূচি
- Radha 108 Names In Hindi | राधा अष्टोत्तर शतनामावली
- Radha Ashtakam Lyrics in Hindi PDF | श्री राधा अष्टकम
- Radha Ashtami 2026 In Hindi | राधा अष्टमी तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Radha Ashtami 2026 In Bengali । রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- Ganesh Chaturthi 2026 In Marathi | गणेश चतुर्थी मराठी – शुभ क्षण, उपासनेची पद्धत, विसर्जन
- Ganesh Chaturthi 2026 : तिथि, शुभ मुहूर्त, पूजा विधि, विसर्जन | गणेश चतुर्थी 2026
- Ganesh Chaturthi 2026 : তারিখ, শুভ মুহূর্ত, পূজা বিধি, বিসর্জন – গনেশ চতুর্থী ২০২৬











