শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী – Saraswati Panchali In Bengali – দেবী সরস্বতীর পূজা অন্তে শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার সুবিধার্থে শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী ( saraswati panchali ) , সরস্বতীর বন্দনা PDF দেওয়া হল।

Saraswati Panchali In Bengali
শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী প্রণাম করিনু সরস্বতীর চরণে । যাঁর পূজা করেছিল দেবাসুর গণে ।। যাঁর কৃপাবলে মূর্খ হয় জ্ঞানবান । তার জন্ম বিবরণ শুন মতিমান ।। নারায়ণ ছিল যবে অনন্ত শয্যাতে । প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে ।। একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় । তাঁরই রূপ সরস্বতী জানিবে নিশ্চয় ।। যেবা করে তাঁর পূজা এই ভূমমণ্ডলে । চারি বেদ সর্ব শাস্ত্র তার করতলে ।। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে । বিদ্যারম্ভ পূর্বে তাঁরে পূজিবে ভক্তিতে ।। পূর্ব দিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ । শ্রীপঞ্চমী দিনে তাঁর করিবে অর্চন ।। সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া করি সমাপন । মনোমত ঘট এক করিবে স্থাপন ।। গণেশাদি পঞ্চ দেবে পূজি তারপরে । করিবে দেবীর পূজা অতি ভক্তিভরে ।। নৈবেদ্যাদি দিবে যাহা শুন মতিমান । ক্ষীর -ছানা মিষ্টান্নাদি করিবে প্রদান ।। শ্বেত পদ্ম কিংবা তাঁরে শ্বেত পুষ্প দিবে । নব বস্ত্র দিয়া তাঁরে যতনে পূজিবে ।। শঙ্খ আভরণ আদি সুগন্ধী চন্দন । শ্বেত পুষ্প মাল্য তাঁরে করিবে অর্পণ ।। নানাবিধ ফল মূল সাজিয়ে যতনে । করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে ।। শ্বেতবর্ণা হাস্যময়ী অতি মনোহরা । রতন ভূষণ তাঁর সর্ব অঙ্গে ধরা ।। কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ । শ্বেতবস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন ।। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকর। অর্চনা করেন তাঁরে হয়ে একওর ।। অসুর দানব আর যত নরগণ । ভক্তিভরে সবে তাঁরে করেন অর্চন ।। 'ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ' এই মন্ত্র অষ্টাক্ষর। ভক্তিভরে সাধ্যমতো জপ নিরন্তর ।। এই মন্ত্র যেইজন জপে ভক্তিভরে । দেবী বরপুত্র হয় জানিবে সংসারে ।। পূর্বা কালে এই মন্ত্র ভাগীরথীর তীরে । নারায়ণ দিয়াছিল বাল্মীকি ঋষিরে ।। পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি । মরিচীর কাছে পান গুরু বৃহস্পতি ।। ভৃগুরে এ মন্ত্র দেন দেব পদ্মাসন । জরুৎকারু আস্তিকেরে করেন অর্পণ ।। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল । দেবীর কৃপায় মহাকবি যে হইল ।। বাক্যের দেবতা তিনি বাগ্দেবী নাম । যাঁহার কৃপায় কথা বলি অবিরাম ।। মন্ত্র -তন্ত্র যাহা কিছু সংসার ভিতরে । সকলি অসার যদি বাক্য নাহি স্ফূরে।। মনুষ্য হইয়া যেবা না পূজে তাঁহারে । সপ্ত জন্মে মূর্খ হয়ে থাকে এ সংসারে ।। বোবা হয়ে সে জনার পঞ্চ জন্ম যায় । অতি দুঃখে দিনে কাটে নাহিক সংশয় ।। পূজা অন্তে বাগ্দেবীর বন্দনা করিবে । তারপর ভক্তিভরে নির্মাল্য লইবে ।।
Saraswati Vandana In Bengali
সরস্বতী দেবীর বন্দনা নমো নমঃ ভগবতী দেবী বীণাপানি । শ্বেত পদ্মাসনা মাতা মরাল বাহিনী ।। জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতাম্বরা । সর্বাশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধরা ।। গলদেশে শোভে মাগো মুকুতার হার । সর্বজ্ঞানময়ী মাতা সর্বদেবী সার ।। পরমা প্রকৃতি তুমি জানে সর্বজনে । বার বার নমি তব যুগল চরণে ।। অজ্ঞান অধম আমি অতি দূরাচার । কৃপা করি দূর করো অজ্ঞান আঁধার ।। পূজা মন্ত্র নাহি জানি নাহি উপাচার । সোদা পাপে রত মাগো অতি দূরাচার ।। অজ্ঞানের আঁধারেতে সদা মগ্ন আমি । অধম সন্তানে মাগো রক্ষা কর তুমি ।। তোমার অপার লীলা কে পারে বর্ণিতে । দেব ঋষি-মুনি যারে না পারে জানিতে ।। তুমি না রক্ষিলে মাগো এ অধম জনে । শ্রদ্ধা -ভক্তি জ্ঞান মাগো লভিব কেমনে ।। শুনিয়াছি লোকমুখে শাস্ত্রের বচন । কুপুত্র হলেও মাতা করেন যতন ।। এই আশা মনে লয়ে দীন শক্তিপদ । তোমার চরণ চিন্তা করে অবিরত ।।
Saraswati Panchali In Bengali PDF [Download]
Saraswati Vandana In Bengali PDF [Download]
- আরো পড়ুন – ২০২৪ সালের সরস্বতী পূজা কত তারিখ
- সরস্বতী অষ্টোত্তর শতনাম
- সরস্বতী পূজার পদ্ধতি মন্ত্র সহ
- শ্রী পঞ্চমী ব্রতকথা
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন (Saraswati Panchali In Bengali)। সরস্বতী দেবীর আরাধনা করলে দেবী সরস্বতীর কৃপায় জ্ঞান লাভ হয় এবং জ্ঞানের আলোয় মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। আপনি এই নিবন্ধ থেকে উপকৃত হলে, একটি মন্তব্য রেখে আমাদের উত্সাহিত করুন.
এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- Siya Ram Jai Hanuman Lyrics in Hindi – सिया राम जय हनुमान लिरिक्स
- অক্ষয় তৃতীয়া ২০২৬ । Akshaya Tritiya 2026 Date
- হনুমান জয়ন্তী ২০২৬ । Hanuman Jayanti 2026 In Bengali
- শনিদেবের ব্রতকথা । Shanidev Vratkatha In Bengali PDF
- Hanuman Jayanti 2026 : Date, puja vidhi, shubh muhurat, Powerful Mantra | हनुमान जयंती 2026
- 2026 Rama Navami Kab Hai | राम नवमी 2026 | राम नवमी व्रत कथा PDF
- Shivratri 2026 Bengali Date | 2026 মহাশিবরাত্রি | মহাশিবরাত্রি ব্রত কথা
- Mahashivratri Date 2026 | 2026 महा शिवरात्रि | महाशिवरात्रि व्रत कथा
- 2026 Indian Festivals list
- Saraswati Puja 2026 Date In English
- Panchmukhi Hanuman Chalisa Lyrics In Hindi | पंचमुखी हनुमान चालीसा
- Saraswati Puja 2026 Date | 2026 সরস্বতী পূজা | সরস্বতী পূজা পদ্ধতি PDF











