Radha Ashtottara Shatanaam In Bengali – রাধা অষ্টোত্তর শতনাম কীর্তন – রাধা রানীর ১০৮ নাম বাংলা – Radha Ashtottara Shatanamavali Lyrics in Bengali – তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে – রাধা অষ্টমীতে পাঠ করুন শ্রী রাধার ১০৮ নাম ( Radha 108 Names In Bengali ) তবেই লাভ করবেন ভগবান শ্রী কৃষ্ণের অসীম কৃপা।

Radha Ashtottara Shatanaam In Bengali | রাধা অষ্টোত্তর শতনাম কীর্তন
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী
বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে
জয় জয় রাধাকৃষ্ণ জয় তব গুণগান
প্রেমনাথা ভক্তিদাতা জীবে কর কল্যাণ
ওহে রাধে কৃপা কর হৃদয় মাঝারে
তব গুণগান চিতে সদা যেন স্পুরে
বেদপুরাণে তব বহু নাম হয়
তার মধ্যে কিছু মাত্র কীর্তন যে হয়
এ জগতে ভক্তগণ তোমার লাগিয়া
অনেক নামেতে ডাকে শ্রদ্ধাযুক্ত হইয়া
সেই ভাবে কিছু নাম করি যে কীর্তন
তব পদে ভক্তি যেন থাকে অনুক্ষণ
জয় রাধে শ্রী রাধে
জয় রাধে শ্রী রাধে
বৃষভানু মহারাজ আনন্দিত হইয়া
নিজ কন্যার নাম রাখে শ্রী রাধা বলিয়া
বৃষভানু মহারাজের কন্যা হন তিনি
বৃষভানুজা নাম তবে তো জানি
কীর্তিদার কন্যা হন শ্রীমতি রাধিকা
এই জন্য নাম তার কীর্তিদাকন্যাকা
রাসেশ্বর শ্রী কৃষ্ণের শ্রেষ্ঠা হন তিনি
সেই জন্য রাসেশ্বরী নামেতে বা খানি
শ্রী রাসমন্ডলে তিনি সদা করেন বাস
শ্রী রাস বাসিনি নামে তবে তো প্রকাশ
রশিক ও দেবগনের তিনি ধর্ম ঈশ্বরী
যেই জন্য নাম তার রশিক-ঈশ্বরী
শ্রী কৃষ্ণের প্রাণাধিকা প্রেয়সী যে তিনি
সেই জন্য কৃষ্ণ প্রাণাধিকা নামে জানি
শ্রী কৃষ্ণের প্রিয় ভার্যা সদা প্রিয় হয়
দেবগন এই কারণে কৃষ্ণ প্রিয়া কয়
সর্ব অংশে যিনি হন শ্রী কৃষ্ণ সদ্বেশী
কৃষ্ণ স্বরূপিণী নামে কৃষ্ণের প্রেয়সী
পুরাকালে শ্রী কৃষ্ণের বাম অঙ্গ হইতে
সৃষ্টি করিয়া থাকে সেই কারনে তে
কৃষ্ণবামঙ্গসম্ভুতা শ্রী কৃষ্ণ যে তাকে
অতি আনন্দিত হইয়া সেই জন্য ডাকে
পরম আনন্দ রাশি রূপক হন তিনি
পরমানন্দরুপিনি তবে তো জানি
উৎকৃষ্ট মোক্ষ দান করে থাকেন তিনি
সেই জন্য কৃষ্ণা নামে হাসেন অবনী
বৃন্দাবনে অধিষ্ঠাত্রী দেবী হন তিনি
সেই জন্য বৃন্দাবনী নামে তাকে জানি
বৃন্দাবনে যে বিনোদ তাহা তথা আছে
বৃন্দাবন বিনোদিনী তবেই বলিছে
যার নখ চন্দ্রাবলী আর মুখ চন্দ্র
নিরন্তর বিরাজিত তাই কৃষ্ণচন্দ্র
নিরন্তর চন্দ্রতুল্য কান্তি শ্রী রাধার
সেই জন্য চন্দ্রকান্তা নামটি তাহার
শতচন্দ্রপ্রভা ন্যায় বদন দেখায়
শতচন্দ্রনিভনান সেই জন্য হয়
সংগীতবিতাতে হয় শ্রেষ্ঠ শিরধিকা
সেই জন্য নাম তার হয় গান্ধর্বিকা
গান্ধর্বিকা রাধারানী বিবিধ ভঙ্গিতে
শ্রী কৃষ্ণের আরাধনা লাগিলা করিতে
গান্ধর্ব রাধিকা নাম সেই জন্য হয়
সবে মিলে শ্রী রাধার করো জয় জয়
রাধা কৃষ্ণ হয় যে সদা একই স্বরূপ
লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ
সেইজন্য রাধারানী মাধব সঙ্গিনী
উচ্চ স্বরে পুকারিয়া ভাসায় অবনী
দামোদরের অদ্বিতীয় সখি তিনি হয়
দামোদরাদ্বৈতসখি নাম তবে কয়
কৃষ্ণসুখ নিমিত্তেই সূর্য পূজা করে
সূর্যপাসিকা নাম এই কারণে ধরে
কনিষ্ঠা ভগিনী হয় অনঙ্গমঞ্জরী
অনঙ্গমঞ্জরী জেষ্ঠা তবে তাহারি
শ্রীদামের কনিষ্ঠা ভগিনী হন তিনি
শ্রী দামাবরজ নাম তবেই তো জানি
চতুর্দিকের গুনে তিনি সর্বোত্তমা হন
সেই জন্য শ্রীরাধাকে উত্তমা বলে
বিশাখার সময়বয়স্কা হন তিনি
তবেই তো বিশাখা সয়া নামেই জানি
বৃন্দাবন বিহারিণী শ্রীরাধাকে কয়
বৃন্দাবনেশ্বরী তবে জান গো নিশ্চয়
জীবনস্বরূপা হয় শ্রীরাধার নাম
রাস বিলাসিনী এটার আরেক নাম
নিত্য বিহারিণী হয় নামটি তাহার
নিত্য কিশোরীনি তিনি হন যে শ্যামের
শ্যামপ্ৰাণধণ আর প্রেমস্বরূপিনী
নব কিশোরী আর রাসবিহারীনী
শ্রীগৌরাঙ্গী নাম কেহ শ্যামা বলে ডাকে
কুলবতী আর কেহ শ্রীজি বলে থাকে
মথেশ্বরী ক্রিয়েশ্বরী ও স্বধেশ্বরি
ত্রিবেদভারতীশ্বরী ওহে সুরেশ্বরি
ব্রজাধিপে রাধে তুমি হও ব্রজেশ্বরী
আদ্যা শক্তি নাম আর হও ক্ষমেশ্বরি
কলাবতী ওহে রাধে কৃপা করো মোরে
কৃপাবতি নাম ধরে ডাকি বারে বারে
ইন্দুমুখি অনুপমা তব নাম হয়
অবনী ধারণী বলে কেহ পুকারয়
ইষ্ঠভক্তি প্রদায়িনী নাম কেহ কয়
আপদ উদ্ধারিণী কেহ প্রচারয়
কৃষ্ণ প্রাণেশ্বরী আর গোপেশ্বরী হয়
গোকুল ঈশ্বরী আর দয়াময়ী কয়
করুণাময়ী নাম জগৎ বিখ্যাত
কুঞ্জনিবাসিনী নলিনাক্ষী খ্যাত
প্রধানা প্রকৃতি আর হরি প্রিয়া নাম
শ্রীশিবা বৈজয়ন্তী আর ধাত্রী নাম
মনোরোমা ক্ষমাবতী তব নাম হয়
শ্রী ত্রৈলোক্য মঙ্গলমযয়ি নাম পুকারয়
যোগেশ্বরী যোগ যোগক্ষমা শান্তা কেহ কয়
সুগতি দায়িনী প্রেমাঙ্গীতা কয়
পূর্ণানন্দময়ী আর নরাঙ্গানা হয়
পরমার্থ প্রদায়িনী সর্বলোকে গায়
নিধুবন নিবাসিনী ওহে রাধারানী
বংশীবট বিহারিনী নারী শিরোমনি
রমা রত্মা পূর্ণা আর শ্যামমোহিনী
হরিণ নয়না আর মদন মোহিনী
সুধামুখী সিন্ধু কন্যা জানহ নিশ্চয়
ভবসাগর তরণী কৃষ্ণাত্মা যে হয়
মহাভাব স্বরূপিনী সম্মোহিনী আর
মহাভাব শিরোমনি নামেতে প্রচার
বৃন্দাবন বিহারীনী বলে কেহ ডাকে
বৃন্দাবন বিলাসিনী বলে কেহ থাকে
কৃষ্ণানন্দ প্রদায়িনী বিষ্ণু প্রিয়া আর
কাঞ্চনাভ্য হেমগাত্ৰা নাম যে তোমার
বেদপ্রিয়া বেদগর্ভা তব নাম হয়
বেনু বাদ্য বেনুরীতি জানহ নিশ্চয়
অনন্ত রাধার নাম অনন্ত মহিমা
নারদাদি ব্যাসদেব দিতে নারি সীমা
নাম ভজ নাম চিন্ত
নাম করো সার
নামটি চিন্তিলে পাবে
দর্শন রাধার
কলিকালে যাগযজ্ঞ ত্যাগ করিয়া
নাম জপ শাস্ত্র দ্বারা দিলেন বলিয়া
শাস্ত্র কে তোমরা যদি করো হ বিশ্বাস
অবশ্য পাইবে রাধা কৃষ্ণের ও প্রকাশ
এই নাম যিনি সদা করিবে ও করাবে
অন্তিমেতে অবশ্যই কৃষ্ণপদ পাবে
রাধারানী যেই স্থানে বিরাজিত আছেন
সেই স্থানে শ্রী কৃষ্ণ জি অবশ্যই আছেন
ভক্তের নিকটে থেকে কামনা পুরায়
প্রেমরস দেন করে গোলোকে পাঠায়
সেই রস লালসাতে স্বরূপে পুকারে
শ্রীরাধা অষ্টোত্তর শতনাম করে। । ।
Radha Ashtottara Shatanaam In Bengali PDF [DOWNLOAD ]
আরো পড়ুন
- রাধা অষ্টমী পূজা বিধি
- রাধা অষ্টমীতে কি ফল, ফুল ও ভোগ নিবেদন করবেন
- শ্রী রাধা চালীসা
- শ্রী রাধাষ্টকম্
- শ্রী কৃষ্ণ চালীসা PDF
- কৃষ্ণ আরতি কুঞ্জ বিহারী কি PDF
- শ্রী কৃষ্ণের অষ্টোতর শত নাম
- শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী বাংলা গান PDF
- রাধা কৃপা কটাক্ষ স্তোত্র
- রাধা রানীর ১০৮ নাম বাংলা
- কৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬ তাৎপর্য, তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি
- ২০২৬ রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি
উপসংহার – আশা করি আপনি আজকের পোস্ট থেকে উপকৃত হয়েছেন । ভগবান রাধা-মাধবের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক। আপনি যদি এই নিবন্ধটি থেকে উপকৃত হন, একটি মন্তব্য রেখে আমাদের উৎসাহিত করুন।
এরকমই আরো তথ্য পেতে ক্লিক করুন এখানে
আরো পড়ুন
- Ganesh Chaturthi 2026 in English: Date, Auspicious Time, Worship Rituals, Immersion
- Durga Puja 2026 Date & Time । ২০২৬ দূর্গাপূজার সময় সূচি
- Radha 108 Names In Hindi | राधा अष्टोत्तर शतनामावली
- Radha Ashtakam Lyrics in Hindi PDF | श्री राधा अष्टकम
- Radha Ashtami 2026 In Hindi | राधा अष्टमी तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Radha Ashtami 2026 In Bengali । রাধা অষ্টমী তিথি, শুভ সময়, পূজা বিধি
- Ganesh Chaturthi 2026 In Marathi | गणेश चतुर्थी मराठी – शुभ क्षण, उपासनेची पद्धत, विसर्जन
- Ganesh Chaturthi 2026 : तिथि, शुभ मुहूर्त, पूजा विधि, विसर्जन | गणेश चतुर्थी 2026
- Ganesh Chaturthi 2026 : তারিখ, শুভ মুহূর্ত, পূজা বিধি, বিসর্জন – গনেশ চতুর্থী ২০২৬
- Krishna Janmashtami 2026 Hindi | कृष्ण जन्माष्टमी महत्व, तिथि, शुभ मुहूर्त, पूजा विधि
- Krishna Janmashtami 2026 In Bengali | কৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬
- राखी पूर्णिमा 2026 | Raksha Bandhan 2026 In Hindi











